গাজায় ৫ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলি সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৪, ১২:২৯আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১২:৪১

গাজা উপত্যকায় হামাসের ৭ অক্টোবরের হামলার সময় দক্ষিণ ইসরায়েল থেকে অপহৃত পাঁচ জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। বৃহস্পতিবার (২৪ জুলাই) ইসরায়েলি সামরিক বাহিনী এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আইডিএফের তথ্য অনুসারে, নিহত জিম্মিদের মধ্যে মায়া গোরেন, সেনাসদস্য রাভিদ আরিয়ে ক্যাটজ, ওরেন গোল্ডিন, টোমার আহিমাস এবং কিরিল ব্রডস্কির মরদেহ ফিরিয়ে আনা হয়েছে।

সেনাবাহিনী জানায়, বুধবার খান ইউনিসে অভিযান চালিয়ে এসব মরদেহ উদ্ধার করা হয়। ৭ অক্টোবর হামাসের হামলায় এই চার সেনা সদস্য নিহত হন।

ডিসেম্বরে সেনাবাহিনী মায়া গোরেনের মৃত্যুর খবর ঘোষণা করেছিল। তাকে ৭ অক্টোবর অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল।

বৃহস্পতিবারের এই ঘোষণার আগে ইসরায়েলি সেনাবাহিনী গোরেন ও গোল্ডিনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছিল।

৭ অক্টোবর হামাসের যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামলা চালায়। এএফপির পরিসংখ্যান অনুসারে, এতে ১ হাজার ১৯৭ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। ওই সময় সশস্ত্র হামলাকারীরা ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। তাদের মধ্যে ১১১ জন এখনও গাজায় বন্দি রয়েছেন। এদের মধ্যে ৩৯ জনকে মৃত বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এই হামলার জবাবে গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৯ হাজার ১৪৫ জন নিহত হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান