চারদিনে খান ইউনুসে বাস্তুচ্যুত ১ লাখ ৮২ হাজার মানুষ : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৪, ০৯:২২আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৫:০৫

ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহর থেকে চার দিনে এক লাখ ৮০ হাজারের বেশি অধিবাসী সরে যেতে বাধ্য হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) জাতিসংঘের মানবাধিকার সংস্থা ওসিএইচএ জানায়, শহরের চারপাশে বোমাবর্ষণ অব্যাহত থাকায় পালিয়ে যাচ্ছেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ওসিএইচএ গত আরও জানায়, আগে এই এলাকাটিকে নিরাপদ মানবিক এলাকা হিসাবে ঘোষণা করা হলেও সোমবার ইসরায়েলি সেনারা এখানকার অধিবাসীদের বৃহস্পতিবারের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেয়। এরপরই আতংকগ্রস্থ মানুষেরা তাড়াহুড়া করে নিজেদের বাড়িঘর ছেড়ে অনিশ্চিত গন্তব্যের দিকে যেতে থাকে।

যুদ্ধ শুরুর পর গত ৯ মাসের বেশি সময় ধরে পুরো গাজাতেই সাধারণ মানুষকে বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে হয়েছে।

এদিকে দেইর-এল বালাহ থেকে আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছিল, ইসরায়েলি বিমান হামলায় খান ইউনুসে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। ইসরায়েল সেনাদের নির্ধারণ করে দেওয়া এত অল্প সময়ের মধ্যে এলাকা ছেড়ে যেতে না পারায় এই হামলায় আহত হয়েছে অনেকেই।

আল জাজিরার সাংবাদিক হিন্দ খওদারি জানান, যারা বাড়ি ছাড়তে পেরেছেন তাদেরও অনেকে এখনও রাস্তায় রয়েছেন। অনেকে তাদের প্রয়োজনীয় মালপত্র পর্যন্ত সঙ্গে নিতে পারেননি। গরমে তারা ক্লান্ত হয়ে পড়েছেন, অনেকে নানা রোগ-শোকে আক্রান্ত হয়েছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা না থাকায় অনেকে চর্মরোগে আক্রান্ত হয়েছেন।

গাজায় ইসরায়েলি হামলা বন্ধে কোন ভূমিকা রাখতে না পারায়  শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মনসুর।  

গাজায় মানবিক কর্মকাণ্ডের ওপর বিশেষ এক অধিবেশনে এই প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা সম্মিলিতভাবেই ব্যর্থ হয়েছি। নিরাপত্তা পরিষদও ব্যর্থ হয়েছে। আমরা বারবার ত্রাণ পাঠানোর কথা বলছি, কোন পথে সেসব পাঠানো নিরাপদ—তা নিয়ে আলোচনা করছি। কিন্তু নির্মম বাস্তবতা হচ্ছে ইসরায়েলের লক্ষ্য ও উদ্দেশ্যই কেবল অর্জিত হচ্ছে'।

/এস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান