লেবাননে ইসরায়েলি হামলায় হামাসের এক নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৪, ২৩:০৪আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ২৩:০৪

দক্ষিণ লেবাননের সিডন শহরের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় হামাসের একজন শীর্ষ নেতা নিহত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় এই হামলা হয়। হামাসের সূত্র এবং দুটি নিরাপত্তা সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

সূত্র মতে, ইসরায়েলি অভিযানে হামাসের নিরাপত্তা কর্মকর্তা সামের আল-হাজ নিহত হন। তিনি আয়েন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে সক্রিয়। তার দেহরক্ষী গুরুতর আহত হয়েছেন।

গত ১০ মাস ধরে ইসরায়েলি বাহিনী গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের পাশাপাশি লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ এবং অন্যান্য গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। এসব গোষ্ঠী ইসরায়েলি ভূখণ্ডে রকেট, ড্রোন ও কামান হামলা চালিয়েছে।

যদিও বেশিরভাগ হামলা ও পাল্টা হামলা সীমান্তের কাছাকাছি এলাকায় সীমাবদ্ধ ছিল। তবে ইসরায়েলি হামলাগুলো লেবাননের কিছুটা গভীরেও হয়েছে।

জানুয়ারিতে বৈরুতের উপকণ্ঠে একটি ইসরায়েলি হামলায় হামাসের উপপ্রধান সালেহ আরৌরি নিহত হন। গত সপ্তাহে একই এলাকায় একটি হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকুর নিহত হন।

শুকুর নিহতের কয়েক ঘণ্টার মধ্যে হামাসের প্রধান ইসমাইল হানিয়েহকে তেহরানে হত্যা করা হয়। ইরান ও তার আঞ্চলিক মিত্র হিজবুল্লাহ ও হামাস এসব হত্যার জন্য ইসরায়েলকে দোষারোপ করেছে এবং প্রতিশোধের ঘোষণা দিয়েছে।

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান