পোলিও টিকা দেওয়ার জন্য গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত ইসরায়েল 

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২৪, ১৫:৫৩আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৫:৫৩

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য গাজা যুদ্ধে মানবিক বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। গাজা উপত্যকাজুড়ে অন্তত ৬ লাখ ৪০ হাজার শিশুকে টিকা দেওয়ার এই কর্মসূচি রবিবার (১ আগস্ট) শুরু হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ডব্লিউএইচও’র এক সিনিয়র কর্মকর্তা রিক পিপারকর্ন বলেছেন, গাজার মধ্যাঞ্চল, দক্ষিণ ও উত্তর অংশে তিনটি আলাদা স্থানে তিনদিন ব্যাপী এই প্রচারাভিযান চলবে। প্রতিদিন স্থানীয় সময় সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিশুদের পোলিও টিকা দেওয়া হবে। আসছে সপ্তাহে দুটি মুখে খাওয়ার ডোজ শেষ, চার সপ্তাহ পর আবারও টিকা দেওয়া হবে।

গাজায় পোলিওতে আক্রান্ত হওয়ার পর ১০ মাস বয়সী একটি শিশু আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা। এ ঘটনার কয়েকদিন পর গাজায় ২৫ বছরের জন্য পোলিও টিকাদান কর্মসূচির এই চুক্তিটি করা হয়। ৫ বছরের কম বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে। ‌

এরই মধ্যে গাজায় মুখে খাওয়ানোর প্রায় ১২ লাখ ৬০ হাজার মিলিয়ন ডোজ পোলিও টিকা আনা হয়েছে। আরও ৪ লাখ ডোজ শিগগিরই এসে পৌঁছাবে। জাতিসংঘ কর্মী ও অন্যান্য স্থানীয় স্বাস্থ্যকর্মীরা এই কর্মসূচিটি পালন করবেন। অন্তত ২ হাজার স্বাস্থ্য সেবা কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

গাজায় জাতিসংঘের মুখপাত্র লুইস ওয়াটারিজ টিকাদান কর্মসূচি নিরাপদে চালানোর জন্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

তবে তিন দিনের বিরতিকে সিরিজ যুদ্ধবিরতি বলতে নারাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

/এস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী