জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলের রাজপথে সাত লাখের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৫

গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরে আনুমানিক ৭ লক্ষাধিক মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এটি ইসরায়েলের ইতিহাসে অন্যতম বৃহৎ বিক্ষোভ হিসেবে বিবেচিত হচ্ছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে বন্দিদের মুক্তির জন্য চুক্তি করার আহ্বান জানাচ্ছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী গাজার দক্ষিণের একটি সুড়ঙ্গ থেকে ছয় জিম্মির মৃতদেহ উদ্ধারের এক সপ্তাহ এই বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনেছেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর মতে, গাজায় এখনও শতাধিক জিম্মি রয়েছেন। যদিও তাদের এক-তৃতীয়াংশ ইতোমধ্যে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে, নভেম্বরে হামাস ১০৫ জন জিম্মিকে মুক্তি দেয়, বিনিময়ে ইসরায়েল ২৪০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন একটি হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং ২৪০ জনকে জিম্মি করা হয়। এর পর থেকে, ইসরায়েলি হামলায় গাজায় ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যা বিশ্বব্যাপী নিন্দার কারণ হয়েছে। এছাড়া, পশ্চিম তীরেও ৬০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ১০ হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল।

জিম্মি মুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভ। ছবি: ফ্ল্যাশ৯০

বিক্ষোভের আয়োজকদের মতে, তেল আবিবে প্রায় ৫ লাখ এবং দেশের অন্যান্য শহরে আড়াই লাখ মানুষ অংশ নিয়েছেন। আল জাজিরার প্রতিবেদক হামদা সালহুত জানিয়েছেন, বিক্ষোভকারীরা সরকারের নীতিতে পরিবর্তনের দাবি জানিয়ে বলেছেন যে, তারা প্রতিবাদ অব্যাহত রাখবেন যতক্ষণ না তাদের দাবি মানা হয়।

সাবেক জিম্মি ড্যানিয়েল আলোনি তেল আবিবের সমাবেশে বলেন, প্রধানমন্ত্রী, আপনি কিছুদিন আগে বন্দিদের পরিবারের সামনে ক্ষমা চেয়েছেন যে আমরা তাদের জীবিত ফিরিয়ে আনতে পারিনি। কিন্তু ক্ষমা কিসের, যদি আপনি নিজের পথে পরিবর্তন আনতে না চান?

নতুন ইসরায়েল ফান্ডের জনসংযোগ সহ-সভাপতি লিবি লেনকিনস্কি আল জাজিরাকে বলেন, অনেক ইসরায়েলি মনে করতে শুরু করেছেন যে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি ছাড়া জিম্মিদের মুক্তি সম্ভব নয়।

 

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম