লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯২

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯২ জনে। আহত হয়েছে কমপক্ষে ১৬৪৫ জন। সোমবার (২৩ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক দিনের অভিযানেই হতাহতের এ ঘটনা ঘটেছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননে প্রায় ১৬০০টি বিমান হামলা চালিয়েছে। এই অভিযানকে আনুষ্ঠানিকভাবে অপারেশন নর্দার্ন অ্যারোস নাম দিয়েছে তারা। 

সামরিক বাহিনী আরও বলছে, তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই অভিযান আরও তীব্রতর করবে তারা। 

প্রায় এক সপ্তাহ আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিরাপত্তা মন্ত্রিসভাকে তলব করেছিলেন। জোর দিয়ে বলেছিলেন, উচ্ছেদ হওয়া ইসরায়েলিদের উত্তরের শহর ও বসতিগুলিতে ফিরিয়ে দিতে চান তিনি। এরপরই লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

এদিকে ইসরায়েলি হামলার পর, দক্ষিণ লেবানন থেকে পালিয়ে হাজার হাজার মানুষ বৈরুতের দিকে যাচ্ছে। এসময় মহাসড়কে ব্যাপক যানজট তৈরি হয়। 

দক্ষিণ লেবানন থেকে পালিয়ে বৈরুত যাওয়ার সময় মহাসড়কে গাড়ির জট। ছবি: ইপিএ।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলছেন, আহতের সংখ্যা নজিরবিহীন। আহতদের চিকিৎসার জন্য তারা সমস্ত অপ্রয়োজনীয় অস্ত্রোপচার বাতিল করেছে। স্কুলগুলোকে দক্ষিণ থেকে আগতদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পরিণত করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে তার নিউ ইয়র্ক সফর বাতিল করে দেশেই থেকেছেন। এর আগে এক বিবৃতিতে ইসরায়েলি এই হামলাকে গণহত্যার শামিল বলেছেন তিনি।

/এস/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম