ইসরায়েলি শহর ও মার্কিন জাহাজে হামলার দাবি হুথিদের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:২৯

ইসরায়েলে ও মার্কিন জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথিরা বিদ্রোহীরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে লোহিত সাগরে তিনটি মার্কিন জাহাজ এবং ইসরায়েলের তেল আবিব ও আশকেলন শহরে হামলা চালিয়েছে তারা। গাজা ও লেবাননের সমর্থনে এই হামলা পরিচালনা করছে হুথিরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সাইরেন শোনার পরই ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে তাদের প্রতিরক্ষা বাহিনী।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, গাজা ও লেবাননে ইসরায়েলের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে।

তিনি বলেন, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবে এবং দক্ষিণ ইসরায়েলের আশকেলনে ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।

একটি টেলিভিশন ভাষণে হুথিদের মুখপাত্র বলেন, ‘ফিলিস্তিন ও লেবাননে আমাদের ভাইদের ঝরা রক্তের বিনিময়ে বিজয়ী ছিনিয়ে আনার জন্য ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে আরও সামরিক অভিযান চালাব আমরা।’

একটি পৃথক টেলিভিশন বক্তৃতায় সারিয়া আরও জানান, ২৩টি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ব্যবহার করে লোহিত সাগরে একইসঙ্গে তিনটি মার্কিন জাহাজকে লক্ষ্যবস্তু করেছিল হুথিরা। জাহাজগুলো ইসরায়েলে দিকে যাচ্ছিলো।

মার্কিন সামরিক বাহিনীকে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য অনুরোধ করে কোনও জবাব পায়নি রয়টার্স।

ইসরায়েলি হামলায় সোমবার থেকে লেবাননে ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর এই সংঘর্ষ ১৮ বছরেরও বেশি সময়ের ধরে চলছে। তবে এবারের এই বিরোধ্য সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে।

গাজায় ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা মিত্র ফিলিস্তিনি সমস্ত্র গোষ্ঠী হামাসের সমর্থনে প্রায় এক বছর ধরে ইসরায়েল সীমান্তে রকেট নিক্ষেপ করছে হিজবুল্লাহ।

/এএকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম