হাসান নাসরাল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩:০৫

বৈরুতে ইসরায়েলি হামলায় সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ। শনিবার (২৮ সেপ্টেম্বর) একটি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে গোষ্ঠীটি। হিজবুল্লাহ জানিয়েছে, গাজার সমর্থনে ও লেবাননের প্রতিরক্ষায় ইসরায়েলের মোকাবিলা চালিয়ে যাবে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এর আগে, শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে একটি বিমান হামলায় নাসরাল্লাহকে হত্যা করার দাবি করেছিল ইসরায়েল। নাসরাল্লাহর মৃত্যুর ঘোষণার পরই হিজবুল্লাহর আল-মানার টিভি কুরআনের আয়াত সম্প্রচার শুরু করে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অবিচাই আদ্রে জানান, সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে নির্মূল করা হয়েছে।

সামরিক বাহিনীর পৃথক একটি পোস্টে বলা হয়, ‘হাসান নাসরাল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না।’

এক বিবৃতিতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী-আইডিএফ জানিয়েছে, তাদের হামলায় শুধু হিজবুল্লাহ প্রধানই নন বরং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির দক্ষিণ ফ্রন্টের কমান্ডারসহ অন্যান্য সিনিয়র নেতাও নিহত হয়েছে।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম