মধ্যপ্রাচ্য ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৪, ১১:৩০আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২২:২২

মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির আশঙ্কা নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম এ নিউজ এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান সংঘাত মোকাবিলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার একটি জরুরি বৈঠক বসবে বলে ঘোষণা দিয়েছেন কাউন্সিলের সুইস প্রেসিডেন্ট।

সাংবাদিকদের সুইস মিশনের এক মুখপাত্র বলেন, স্থানীয় সময় সকাল ১০টায় ‘আমরা একটি বৈঠকের সময় নির্ধারণ করেছি’।

১ অক্টোবর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সাইয়্যেদ হাসান নাসরাল্লাহসহ আরও কয়েকজন জেষ্ঠ্য নেতার মৃত্যুর প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলকভাবে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি বলেছেন, ‘ইসরায়েল কোনও প্রতিহংসামূলক পদক্ষেপ না নিলে আমাদের আক্রমণের আপাতত এখানেই সমাপ্তি। তবে যদি আবারও উসকানি দেওয়া হয়, আমাদের দিক থেকেও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

মঙ্গলবারের হামলায় ইরান অন্তত ১৮০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে ইসরায়েল। এদিকে, দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি এই হামলার জন্য তেহরানকে ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে হবে বলে্র হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউজ।

/এএকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম