ইসরায়েলে হামলা: ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কতটা বিধ্বংসী?

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৪, ১৭:৪১আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২২:১৯

ইসরায়েলে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইরান। মঙ্গলবার ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। লাখো মানুষকে ছুটতে হয়েছিল আশ্রয়কেন্দ্রে। বাংকারে বৈঠক করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। তেহরান দাবি করেছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ৯০ শতাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে ইসরায়েল বলেছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। কেউ হতাহত হয়নি। এই পরিস্থিতিতে ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের ২০২২ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে তিন হাজারের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে রয়েছে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই উত্তর কোরিয়া ও রাশিয়ার প্রযুক্তি থেকে অনুকরণ করা ডিজাইনের ওপর নির্ভরশীল।

সলিড ফুয়েলে চালিত ‘সাজ্জিল’ ক্ষেপণাস্ত্র প্রায় ৭০০ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে সক্ষম এবং এটি ইরান থেকে আড়াই হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তেহরান থেকে ইসরায়েলের তেল আবিবের দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার।

আরেকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হলো ‘খাইবার’। এটি এক হাজার ২৪০ মাইল দূরে দুই হাজার কেজি ওজনের বিস্ফোরক নিয়ে আঘাত হানতে পারে।

‘শাহাব’ সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো ইরানের শত্রুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে ব্যবহৃত হয়। ‘শাহাব-৩’ প্রায় ৯০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত পৌঁছাতে পারে। যদিও এটি সাধারণত শত্রুর নগর এলাকায় ভীতি সঞ্চার করতে ব্যবহৃত হয়। এর ধ্বংসাত্মক ক্ষমতা ‘সাজ্জিল’ ক্ষেপণাস্ত্রের চেয়ে কম।

‘সাজ্জিল’ ও এর আরেকটি সংস্করণ ‘কিয়াম’ ক্ষেপণাস্ত্রগুলো দ্রুত মোতায়েন করা যায় এবং ছোট যানবাহনের মাধ্যমে বিভিন্ন স্থানে সরানো সম্ভব।

গত দুই দশকে ইরান তাদের গাইডেড ক্ষেপণাস্ত্র উৎপাদনে উল্লেখযোগ্য উন্নতি করেছে। ‘ফাতেহ-১১০’ সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো বিশেষভাবে সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য দক্ষতা প্রদর্শন করেছে। যেমন, ২০২০ সালের জানুয়ারিতে ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় এর প্রমাণ দেখা গেছে।

২০২৪ সালের জানুয়ারিতে ইরাকের এরবিল অঞ্চলে ইসরায়েলি ‘গোপন ঘাঁটিতে’ হামলা চালায় ইরান। যদিও যুক্তরাষ্ট্র দাবি করে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সঠিকভাবে আঘাত হানতে ব্যর্থ হয়েছিল।

তেল আবিব বর্তমানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইসরায়েলকে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো বাধা দেওয়ার চেষ্টা করছে তারা। এর আগে, এপ্রিল মাসে ইরানের আরেকটি হামলার সময় যুক্তরাষ্ট্র জানায়, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছিল।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এএ/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান