হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৮ সেনা নিহত, স্বীকার করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৪, ২১:০৫আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ২২:১৬

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে লড়াইয়ে তাদের আট সেনা নিহত হয়েছে। বুধবার (২ অক্টোবর) তারা এই স্বীকারোক্তি দিয়েছে। এর মধ্যে সাত জন সেনা একদিন আগেই লেবাননে স্থল অভিযানের সময় নিহত হয়েছিল। ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছে বলে উভয় পক্ষ থেকে আলাদা বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত সেনাদের মধ্যে ছিলেন ইগোজ কমান্ডো ইউনিটের সদস্যরা। তারা দক্ষিণ লেবাননের একটি গ্রামে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রাণ হারান। এই ঘটনায় ক্যাপ্টেন এইতান ইৎসাক ওস্টারও নিহত হন। তার মৃত্যুর ঘোষণা আগেই দেওয়া হয়েছিল।

একই লড়াইয়ে আরও এক কর্মকর্তা এবং চার সেনা গুরুতর আহত হয়েছেন। এছাড়া, গোলানি রিকন ইউনিটের আরও দুই সেনা অপর এক সংঘর্ষের সময় নিহত হন। ওই ঘটনায় আরেক সেনা গুরুতর আহত হয়েছে।

হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৮ সেনা নিহত, স্বীকার করলো ইসরায়েল

তৃতীয় একটি সংঘর্ষে ঘটনায়, গোলানি ব্রিগেডের ৫১তম ব্যাটালিয়নের একজন সামরিক চিকিৎসকও গুরুতর আহত হন। মোট আট জন ইসরায়েলি সেনা লড়াইয়ে নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী লেবানন সীমান্তে আরও সেনা ও গোলাবারুদ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি