ইসরায়েল এখন সাতটি ফ্রন্টে লড়াই করছে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর ২০২৪, ১৬:৫৫আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৬:৫৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের হামলার প্রায় এক বছর পর ইসরায়েল বর্তমানে সাতটি ফ্রন্টে যুদ্ধ করছে। শনিবার (৬ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি বলেন, আজ ইসরায়েল সভ্যতার শত্রুদের বিরুদ্ধে সাতটি ফ্রন্টে নিজেদের রক্ষা করছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

নেতানিয়াহু বলেছেন, এই সাতটি ফ্রন্টের মধ্যে রয়েছে উত্তর সীমান্তে ইরান-সমর্থিত হিজবুল্লাহ, গাজায় হামাস, ইয়েমেনে হুথি বিদ্রোহীরা, পশ্চিম তীরের ‘সন্ত্রাসী’ গোষ্ঠীগুলো এবং ইরাক ও সিরিয়ায় শিয়া মিলিশিয়ারা।

তিনি দাবি করেন, আমরা ইরানের বিরুদ্ধেও যুদ্ধ করছি। গত সপ্তাহে ইসরায়েলে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং যারা এই সাতটি ফ্রন্টের যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তরের সীমান্তে শক্তির ভারসাম্য পরিবর্তন করার তার প্রতিশ্রুতি বজায় রেখেছেন।

নেতানিয়াহুর মতে, ৮ অক্টোবর থেকে লেবাননের ভেতরে প্রায় ৯ হাজার হামলা চালিয়েছে ইসরায়েলে। বিপরীতে যেখানে হিজবুল্লাহ প্রায় দেড় হাজার হামলা চালিয়েছে।

গাজা প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে এবং আমরা ১০১ জন জিম্মিকে ভুলিনি। তাদের ফিরিয়ে আনতে আমরা আমাদের সব শক্তি দিয়ে চেষ্টা করব।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় এক বছর হতে যাওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪১ হাজার ৮২৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানানো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁসহ অপর দেশগুলোর কঠোর সমালোচনা করে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল শেষ পর্যন্ত লড়াই করবে— আমাদের নিজেদের জন্য এবং বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তার জন্য।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক মাসে ইসরায়েলি হামলায় লেবাননে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছে প্রায় সাড়ে সাত হাজার।

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান