হামাস নেতা সিনওয়ার নিহত কিনা খতিয়ে দেখছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৪, ১৯:২০আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৯:২০

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকায় একটি সাম্প্রতিক অভিযানের সময় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন কিনা তা তারা খতিয়ে দেখছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে তারা এ কথা বলেছে। এই অভিযানে তিনজন ‘সন্ত্রাসীকে’ লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি করেছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এই মুহূর্তে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। অভিযানের এলাকায় কোনও জিম্মি উপস্থিত ছিলেন না।

এর আগে সিনওয়ারের বিষয়ে গুজব রটেছিল যে, তিনি জিম্মিদের মধ্যে লুকিয়ে ছিলেন এবং তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছিলেন। ঘটনাটি নিয়ে অনলাইনে ব্যাপক গুজব ছড়ানোর পর আইডিএফ এই বিবৃতি প্রদান করলো।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত এলাকাটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয়েছে।

গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার প্রধান পরিকল্পনাকারী ইয়াহিয়া সিনওয়ার। এই হামলার পর গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করে। আগস্টে তেহরানে হামাসের সাবেক নেতা ইসমাইল হানিয়াহ নিহত হওয়ার পর সিনওয়ার হামাসের নেতা হিসেবে নিয়োগ পান।

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম