ইরানের পর সিরিয়াতেও বিমান হামলা চালালো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২৪, ১০:৪৬আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১০:৪৬

ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলার পর এবার সিরিয়াতেও বিমান হামলা চালালো ইসরায়েল। শনিবার (২৬ অক্টোবর) ভোরেই সিরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলের কিছু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে দেশটি। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সানার প্রতিবেদনে বলা হয়, ‘ইসরায়েল-অধিকৃত গোলান হাইটস ও লেবানিজ অঞ্চলের দিক থেকে’ ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করে প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।

এর আগে, শনিবার ভোরে সিরিয়ার রাজধানী দামেস্কের আশেপাশে বিস্ফোরণের খবর দিয়েছিল সানা।

কয়েক বছর ধরেই সিরিয়ায় ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে এই ধরনের অভিযান জোরদার করেছে দেশটি।

চলতি মাসের শুরুতে ইসরায়েলে ইরানি হামলার জবাবে, শনিবার প্রতিশোধমূলকভাবে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইরানি সংবাদমাধ্যমগুলোও একাধিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।

১ অক্টোবরের ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তেহরান। হামলায় পশ্চিম তীরে একজন নিহত হন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে বছর পুরোনো গাজা যুদ্ধ, লেবাননের রাজধানী বৈরুতে ইরান ও মার্কিন সম্মিলতি বিমান হামলা ও স্থল অভিযান এবং গত মাস থেকে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের তীব্র আক্রমণ একটি আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এএকে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের