সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২৪, ১৮:০০আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৮:০০

সৌদি আরবে ১৯ হাজার ৬৯৬ জন অবৈধভাবে বসবাসকারী প্রবাসী ও সংশ্লিষ্টদের গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহের অভিযানে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৩ নভেম্বর) সৌদি প্রেস এজেন্সি এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, আবাসিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১১ হাজার ৩৩৬, অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার দায়ে ৫ হাজার ১৭৬ এবং শ্রমে আইনের অধীনে আরও ৩ হাজার ১৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টার দায়ে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৫৪৭ জন। তাদের ৬৫ শতাংশ ইথিওপিয়া, ৩২ শতাংশ ইয়েমেন ও বাকি ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

আরও ৭১ জনকে সৌদি থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময় ধরা হয়েছে।

এছাড়া, অবৈধভাবে পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ২২ জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

মোট ২২ হাজার ৬৫৪ জন প্রবাসী বর্তমানে বিচারের প্রক্রিয়াধীন রয়েছেন। তাদের মধ্যে ১৯ হাজার ৬৫১ জন পুরুষ ও ৩ হাজার ৭ জন নারী।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবহন ও আশ্রয় প্রদানসহ অবৈধভাবে প্রবেশে সহায়তা করার দায়ে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এছাড়া, যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করাও হতে পারে।

/এএকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী