এইচআইভিতে আক্রান্ত শতাধিক প্রবাসীকে দেশে ফেরত পাঠালো কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪, ১৮:৫৮আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৯:০৩

এইচআইভিতে আক্রান্ত শতাধিক প্রবাসীকে দেশে ফেরত পাঠানোর কথা জানিয়েছে কুয়েত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত বার্ষিক এইডস ও যৌন রোগ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য কর্মকর্তারা। এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক গাল্ফ নিউজ এই খবর জানিয়েছে।

কুয়েতের সুরক্ষা নিশ্চিত করার একটি অংশ হিসেবে এইচআইভি পজিটিভ প্রবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান কুয়েতের জনস্বাস্থ্যের পরিচালক ডা. ফাহদ আল গামলাস।

তিনি বলেন, ‘আমরা কুয়েতের নাগরিকদের মধ্যে ১৬৫ ও প্রবাসীদের মধ্যে ১০০ জনেরও বেশি মানুষের পরীক্ষা করেছি। প্রয়োজনীয় সব প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।’ কুয়েতের জাতীয় এইডস প্রতিবেদন ২০২৩ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইউএনএআইডিএস-এর ৯০-৯০-৯০ লক্ষ্যমাত্রা অর্জন করেছে কুয়েত। যার মানে, এইচআইভিতে আক্রান্ত ৯০ শতাংশ মানুষকে শনাক্ত করা, তাদের অবস্থা সম্পর্কে সচেতন হওয়া এবং ৯০ শতাংশকে কার্যকর চিকিৎসা প্রদান করা।

অনুষ্ঠানে এইডস মহামারি মোকাবিলায় আঞ্চলিক নেতা হিসেবে কুয়েতের অবস্থানের ওপর জোর দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আহমেদ আল আওয়াধি। তিনি বলেছেন, ‘জাতীয় এইডস কৌশল ২০২৩-২০২৭-এর অংশ হিসেবে পরবর্তী মাইলফলক ২০২৫ সালের মধ্যে ৯৫-৯৫-৯৫ লক্ষ্যমাত্রায় পৌঁছানোই এখন আমাদের লক্ষ্য।’

এ সময় তিন আরও বলেন, স্বেচ্ছামূলক পরীক্ষা ও কাউন্সেলিং পরিষেবা প্রসারিত করছে কুয়েত। এইডস-এ আক্রান্তদের জীবনযাত্রার মান উন্নত করতে অত্যাধুনিক চিকিৎসা সেবাও প্রদান করছে দেশটি।

আল আওয়াধি বলেন, ‘এইডস মোকাবিলা শুধু একটি স্বাস্থ্য সমস্যাই নয়, এটি একটি মানবিক ও নৈতিক দায়িত্ব্ও।’

পরিবার, স্কুল ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সচেতনতামূলক প্রচেষ্টায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহবান জানিয়েছেন তিনি।

/এএকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী