সিরিয়ায় নতুন যুগের শুরুর ঘোষণা বিদ্রোহীদের

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৪, ১১:২৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩:২৩

বাশার আল-আসাদ সরকারের অবসান সিরিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে জানিয়েছে বিদ্রোহীরা। রবিবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে বিদ্রোহীরা বলেছে, সিরিয়া এখন মুক্ত। জালিম শাসক আসাদ পালিয়েছেন। তার সরকারের পতন ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘জালিম শাসনের অধীনে ৫০ বছরের নিপীড়ন এবং ১৩ বছরের অপরাধ, অত্যাচার, বাস্তুচ্যুতি এবং দীর্ঘ সংগ্রামের পরে, সমস্ত ধরনের দখলদার বাহিনীর মোকাবেলা করার পর আমরা ঘোষণা করছি, সেই অন্ধকার যুগের সমাপ্তি ঘটেছে। সিরিয়ার জন্য নতুন যুগের শুরু হয়েছে।’  

এর আগে  বিদ্রোহীরা সিরিয়ার তৃতীয় বৃহৎ নগরী হোমসের দখল নেয়। এরপরপরই তারা দামেস্কে প্রবেশ করার কথা জানায়।

কোন রকম বাধা ছাড়াই রাজধানীতে প্রবেশ করে বিদ্রোহীরা। এরপরই সিরিয়া মুক্তের ঘোষণা দেয় তারা। বলেন, ‘আমরা দামেস্ককে জালিম বাশার আল-আসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করছি।’

এর আগে বলা হয়, বাশার আল-আসাদ সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়েছেন। সিরিয়ার দুজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, বাশার আল-আসাদ একটি ব্যক্তিগত উড়োজাহাজ করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিদ্রোহীরা সিরিয়ান সরকারের কথিত পতনকে দশকের পর দশক ধরে চলা বেদনা ও যন্ত্রণার পর স্বাধীনতার মুহূর্ত হিসাবে স্বাগত জানিয়েছে।

বিবৃতিতে সারা বিশ্বের বিদেশি সিরিয়ানদের উদ্দেশে তারা বলেছে, সিরিয়া আপনার জন্য অপেক্ষা করছে।

/এস/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের