দামেস্কর কাছে ইসরায়েলি সেনা, বিমান হামলায় ধ্বংস সিরীয় সামরিক ঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৪, ১৭:০৮আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৭:০৮

সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি বাফার জোন দখল এবং রাতভর বিমান হামলার পর ইসরায়েলি সেনারা দামেস্ক থেকে মাত্র ১৬ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে বলে জানিয়েছে সিরীয় গোয়েন্দা সূত্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সিরিয়ার সেনাবাহিনী ও বিমানঘাঁটিতে চালানো হামলায় ইসরায়েলি বাহিনী সিরীয় সামরিক স্থাপনা, হেলিকপ্টার, যুদ্ধবিমান এবং রিপাবলিকান গার্ডের অস্ত্রশস্ত্র ধ্বংস করেছে।

সিরীয় সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, অন্তত ২০০ হামলায় প্রায় সব সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।

ইসরায়েলি সেনারা দামেস্কের উপকণ্ঠ কাটানায় পৌঁছেছে বলে সিরিয়ার একটি নিরাপত্তা সূত্র জানায়। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।

ইসরায়েল দাবি করেছে, তাদের বাফার জোন দখল এবং সামরিক অভিযান কেবল আত্মরক্ষার জন্য। তবে মিসর, কাতার ও সৌদি আরব এই অভিযানকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে নিন্দা জানিয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ সিরিয়ার স্থিতিশীলতার সম্ভাবনা ধ্বংস করবে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম