সৌদিতে এক সপ্তাহে আরও ২০ হাজার প্রবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৭

বাসস্থান, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে গত এক সপ্তাহে আরও ২০ হাজার ১৫৯ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। দেশের আইন মেনে চলা নিশ্চিত করতে গত ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২১ ডিসেম্বর) সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এই খবর জানিয়েছে।

সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে নিরাপত্তা বাহিনী পরিচালিত যৌথ অভিযানে গ্রেফতার করা প্রবাসীদের মধ্যে ১১ হাজার ৩০২ জনকে আবাসিক, পাঁচ হাজার ৬৫২ জনকে সীমান্ত নিরাপত্তা ও তিন হাজার ২০৫ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়।

সৌদির সীমান্ত পার হওয়ার চেষ্টাকালেও এক হাজার ৮৬১ জনকে গ্রেফতার করে দেশটির পুলিশ। এদের মধ্যে ৩৩ শতাংশ ইয়েমেন, ৬৫ শতাংশ ইথিওপিয়া ও দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একইসঙ্গে অবৈধভাবে রাজ্য ত্যাগের চেষ্টাকালে আরও মোট ১১২ জনকে গ্রেফতার করা হয়।

এদিকে, সৌদি পুলিশ আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় ও নিয়োগের সঙ্গে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে।

এর আগে, গত ৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১৯ হাজার ৮৩১ জন প্রবাসীকে গ্রেফতার করে দেশটি।

সৌদি আরবে বর্তমানে আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপে রয়েছেন ২৯ হাজার ৫৪০ প্রবাসী। তাদের মধ্যে ২৬ হাজার ৪১১ জন পুরুষ ও্ দুই হাজার ৬১৯ জন নারী।

/এএকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী