ইসরায়েলের ফিলিস্তিনি নিধন পরিকল্পনা অনুসরণ করছেন ট্রাম্প: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাঘাঈ লিখেছেন, গাজা পরিষ্কার করা এবং ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরের পরিকল্পনাকে ইসরায়েলের ফিলিস্তিনি জনগণকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার পরিকল্পনার ধারাবাহিকতা হিসেবে বিবেচনা করা হয়।

মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দখল নেবে এবং ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসনের পর সেখানে অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে, যা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে মার্কিন নীতির দীর্ঘদিনের অবস্থান ভেঙে দেবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবকে ‘অসাধারণ ধারণা’ বলে প্রশংসা করেছেন।

বাঘাঈ তার বিবৃতিতে বলেছেন, এই ধারণা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতিষ্ঠিত নীতিমালার পরিপন্থি হওয়ায় আমরা এটিকে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করি ও এর নিন্দা জানাই।

তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) ট্রাম্পের ঘোষণাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি