গাজা যুদ্ধবিরতি ‘ইচ্ছাকৃতভাবে নষ্ট করছেন’ নেতানিয়াহু: হামাস

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৯

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি চুক্তি ‘ইচ্ছাকৃতভাবে নষ্ট করছেন’ বলে অভিযোগ করেছেন হামাসের এক কর্মকর্তা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন, ইসরায়েল নির্ধারিত ৬২০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি না দেওয়া পর্যন্ত তারা আর কোনও যুদ্ধবিরতি আলোচনায় বসবে না। আল জাজিরা এ খবর জানিয়েছে।

নাইম বলেন, ‘যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে, আমাদের নিশ্চিত হতে হবে যে আগের পর্যায় সঠিকভাবে সম্পন্ন হয়েছে-অর্থাৎ ৬২০ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু স্পষ্টভাবে বার্তা দিচ্ছেন যে তিনি ইচ্ছাকৃতভাবে চুক্তি ভেস্তে দিচ্ছেন এবং পুনরায় যুদ্ধের জন্য পরিস্থিতি তৈরি করছেন।’

শনিবার ছয় ইসরায়েলি বন্দির মুক্তির বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে ইসরাইল হঠাৎ করে সেই মুক্তির সিদ্ধান্ত স্থগিত করেছে।

রবিবার এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, হামাস আমাদের জিম্মিদের অপপ্রচারের কাজে ব্যবহার করছে। তারা যেভাবে বন্দিদের মুক্তির অনুষ্ঠান করছে, তা আমাদের জিম্মিদের জন্য অপমানজনক।

গত মাসে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস ও ইসরাইল একাধিক বন্দিবিনিময় করেছে।

কিন্তু বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু যুদ্ধবিরতির পরবর্তী ধাপে অগ্রসর হতে চান না।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘লোকাল কল’ এর সম্পাদক মেরন রাপোপোর্ট আল জাজিরাকে বলেন,নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যেতে চান। তবে এর ফলে তিনি ইসরায়েলি জনসাধারণের কাছ থেকে প্রবল চাপের মুখে পড়তে পারেন।

এই সপ্তাহে হামাস চার ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তর করবে বলে আশা করা হচ্ছে। এই বিষয়ে এবং যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে বাসেম নাইম বলেন, ‘সব বিকল্প খোলা রয়েছে।’

তিনি প্রশ্ন তোলেন, নেতানিয়াহু যদি এই চার মৃতদেহ গ্রহণ করেন, তবে তিনি কি চুক্তি অনুযায়ী, ৬২০ বন্দিসহ সকল বন্দিকে মুক্তি দেবেন? নাকি তিনি আবার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন?

তিনি আরও বলেন, শুধু বৃহস্পতিবারের পরিকল্পনা নয়, পুরো চুক্তির অন্য অংশগুলোর ভবিষ্যতও অনিশ্চিত।

/এস/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের