হামাস নেতা সিনওয়ারকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৫, ১৫:৫৭আপডেট : ০১ জুন ২০২৫, ১৫:৫৭

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছ, হামাসের গাজা অঞ্চলের সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করেছে তারা। শনিবার (৩১ মে) ইসরায়েলি সেনা মুখপাত্র জানান, গত ১৩ মে তাকে হত্যা করা হয়। এর মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে দাবি আগেই করেছিলেন, তা নিশ্চিত করল সেনাবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মোহাম্মদ সিনওয়ার গাজার দক্ষিণে একটি হাসপাতালে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিলেন বলে জানানো হয়েছে।

নেতানিয়াহু গত বুধবার বলেন, মোহাম্মদ সিনওয়ার ওই হামলায় নিহত হন।

মোহাম্মদ সিনওয়ার ছিলেন হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। ইয়াহিয়া সিনওয়ার ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলে চালানো হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ইতোমধ্যেই নিহত হয়েছেন।

হামাস এখনও মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি।

/এস/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের