তাবরিজে ইরানি ঘাঁটিতে বিস্ফোরণ, নেতানিয়াহুর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৫, ২২:২৫আপডেট : ১৩ জুন ২০২৫, ২২:৫১

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে আলবোর্জ প্রদেশ ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের কাছে ইরানি সামরিক ঘাঁটিতে একাধিক বিস্ফোরণের খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত নূর বার্তা সংস্থা। ইসরায়েলি হামলার পর এসব বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে জানায় তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাবরিজের কাছে একটি সামরিক স্থাপনায় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে দেখা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এখনও ইরানের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এক্সে পোস্ট করে তারা জানায়, রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে আইডিএফ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার এক ভিডিও বার্তায় বলেন, আমি নিশ্চিত, আমাদের ওপর পাল্টা হামলা হবে।

তিনি বলেন, আমরা চাই এই যুদ্ধের ক্ষতি ইসরায়েলের যতটা কম হয়। কিন্তু কেউ যেন অতি উচ্ছ্বাসে না ভোগে। কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলুন।

নেতানিয়াহু জানান, ইসরায়েলি বাহিনীর প্রথম হামলায় ইরানের সামরিক নেতৃত্বের একটি বড় অংশ ও শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে। নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাটি ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলি আল-ইয়াহিয়ার সঙ্গে ফোনালাপে বলেন, ইসরায়েলি সরকারের কাপুরুষোচিত ও অবৈধ আগ্রাসনের জবাব ইরান নির্দয়ভাবে দেবে। আমাদের জনগণ, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সবকিছু করা হবে।

এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও সেনাবাহিনীর অসাধারণ কাজের প্রশংসা করে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সামর্থ্য নিয়ে আর কোনও সন্দেহ নেই।

সূত্র: বিবিসি, আল জাজিরা, টাইমস অব ইসরায়েল

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান