ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৫, ১৫:৪৫আপডেট : ১৪ জুন ২০২৫, ১৫:৪৫

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলা অব্যাহত থাকবে। শনিবার (১৪ জুন) উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উদ্ধৃত করে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ফার্স আরও জানিয়েছে, ‘গত রাতের সীমিত অভিযানে এই সংঘর্ষ শেষ হবে না। ইরানের হামলা অব্যাহত থাকবে। এই পদক্ষেপ আগ্রাসীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও অনুশোচনীয় হবে।’

সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘এই যুদ্ধ আগামী দিনগুলোতে ইসরায়েলি শাসন ব্যবস্থার দখলকৃত সব অঞ্চল এবং অঞ্চলের মধ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ছড়িয়ে পড়বে।’

এই হুমকি এমন এক সময়ে এসেছে যখন ইরান ও ইসরায়েল একে অপরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। শনিবারও হামলা চলছে। এর আগে ইসরায়েল তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টাকে প্রতিহত করতে তার দীর্ঘদিনের শত্রু ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় আকাশ অভিযান চালায়।

/এস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান