ইসরায়েলি হামলা বন্ধ হলে আমাদের প্রতিক্রিয়াও বন্ধ হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৫, ১৬:০৮আপডেট : ১৫ জুন ২০২৫, ১৯:১৮

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েল যদি ইরানে হামলা বন্ধ করে, তবে আমাদের প্রতিক্রিয়াও বন্ধ হয়ে যাবে। তেহরানে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। শুক্রবার ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এটিই ছিল তার প্রথম প্রকাশ্য বক্তব্য। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

তেহরানে কূটনীতিকদের সামনে আরাঘচি বলেন, ‘যদি আগ্রাসন বন্ধ হয় আমাদের প্রতিক্রিয়াও বন্ধ হবে।’

এদিকে ইসরায়েল এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে রবিবারও তারা ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানানো।’

তিনি আরও বলেন, ‘নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের কোনও সম্পৃক্ততা নেই—ওয়াশিংটনের এমন দাবি আমরা বিশ্বাস করি না।’

তিনি বলেন, ‘আমরা পারমাণবিক অস্ত্র অর্জনের বিপক্ষে এবং এটা আমাদের দৃঢ় নীতি। তবে যারা আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার কেড়ে নিতে চায়, তাদের সেই অধিকার নেই।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ষষ্ঠ দফা আলোচনা নির্ধারিত ছিল। কিন্তু তা এখন বাতিল করা হয়েছে। তবু আমরা প্রস্তুত ছিলাম আমেরিকানদের জন্য প্রয়োজনীয় আশ্বাস দিতে।’

‘আগের দফার আলোচনায় আমেরিকা কিছু প্রস্তাব দিয়েছিল, যেগুলোর সব আমাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। আমরা আমাদের প্রতিক্রিয়া দিয়েছিলাম এবং একটি পাল্টা প্রস্তাব দেওয়ার কথা ছিল। সেই প্রস্তাব একটি পূর্ণাঙ্গ চুক্তির দ্বার খুলে দিতে পারত।’

আরাঘচি আরও বলেন, ‘ইসরায়েল স্পষ্টভাবে চায় না যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনও কূটনৈতিক অগ্রগতি হোক।’

এদিকে ইরানের হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল শোধনাগারটি পরিচালনাকারী ইসরায়েলি প্রতিষ্ঠান ‘বাজান’ এ তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানি বাহিনী রাতভর ইসরায়েলের দিকে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলোর মধ্যে ৪০টি পড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। এই অঞ্চলেই হাইফা অবস্থিত।

এর আগে ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে এতে এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

/এস/এমওএফ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের