ইরানের অস্ত্র কারখানার আশেপাশে অবস্থানরতদের সরে যেতে বললো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৫, ১৬:৪৪আপডেট : ১৫ জুন ২০২৫, ১৭:৩০

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় অস্ত্র তৈরির কারখানার কাছাকাছি বসবাসরত নাগরিকদের সরে যেতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার ইসরায়েল এমন নির্দেশ জারি করে জানিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এসব স্থাপনায় যেকোনও সময় ইসরায়েল হামলা চালাতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, আমরা তেহরানসহ ইরানের সব পারমাণবিক সক্ষমতা ও অস্ত্র ব্যবস্থায় হামলা করবো।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (আরবি ও ফার্সি ভাষায়) পোস্টে বলেন, তেহরানের আশপাশসহ ইরানের সব অস্ত্র উৎপাদন ও সহায়তাকারী কারখানাগুলোকে ‘ঝুঁকিপূর্ণ এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ কারণে এসব এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

গত শুক্রবার ইরানের ওপর ইসরায়েল সর্ববৃহৎ সামরিক হামলা চালায়। ইসরায়েল জানায়, তাদের এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা।

দুই দেশের মধ্যে শুক্রবার থেকে শুরু হওয়া ক্ষেপণাস্ত্র পাল্টাপাল্টি হামলা এখনও চলমান। ইরানের পক্ষ থেকেও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানো হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান