‘শিগগিরই শান্তি’, ইরান-ইসরায়েলকে সমঝোতার আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৫, ২০:৪৩আপডেট : ১৫ জুন ২০২৫, ২২:৩১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে শান্তি খুব শিগগিরই হবে। তিনি দুই দেশকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়ে বলেছেন, ইরান ও ইসরায়েলকে একটি চুক্তিতে পৌঁছাতে হবে এবং তারা তা করবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রবিবার নিজের ট্রুথ সোশ্যাল অ্যাপে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা ইরান ও ইসরায়েলের মধ্যে শিগগিরই শান্তি দেখতে পাবো। অনেক ফোনালাপ ও বৈঠক এখন চলছে।

তবে তিনি কোনও নির্দিষ্ট তথ্য বা অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করেননি।

ট্রাম্পের এমন সময় এই মন্তব্য করলেন, যখন ইসরায়েল ও ইরান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার ইরানে ইসরায়েলি হামলার পর এই সংঘাত শুরু হয়।  

ইসরায়েলের হামলার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প ওই আক্রমণকে ‘চমৎকার’ ও ‘খুব সফল’ বলে মন্তব্য করেছিলেন।

এর আগে ট্রাম্প বলেছিলেন, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের কোনও সম্পৃক্ততা নেই। বরং এই সংঘাত সহজেই শেষ করা সম্ভব। তবে তিনি তেহরানকে সতর্ক করে বলেছেন, তারা যেন কোনও মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত না হানে। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের