ইরানি হামলার পর ইসরায়েলিদের আতঙ্ক ও হতাশার নতুন বাস্তবতা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৫, ১৮:১৮আপডেট : ১৬ জুন ২০২৫, ১৮:৪৬

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় গভীর রাতে ইসরায়েলের একটি আবাসিক ভবনে আঘাত হানার পর সকালজুড়ে ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন উদ্ধারকর্মীরা। ২০ তলা ভবনের মাঝখানে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। যাদের মধ্যে দুইজন আশ্রয়কেন্দ্রেও অবস্থান করছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি দুটি বোমা আশ্রয়কেন্দ্রের মাঝের দেয়ালে আঘাত করে। দেয়ালটি সরাসরি বিস্ফোরণের ধাক্কা সহ্য করতে পারেনি। তৃতীয় এক বাসিন্দা উপরের তলায় ছিলেন। হামলায় আশপাশের আরও তিনটি ভবনও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোট প্রায় ৩০০টি ফ্ল্যাট এখন খালি। বাসিন্দারা তাদের মালপত্র সংগ্রহ করতে এলেও কেউ জানেন না কবে ফিরতে পারবেন। সকাল ৪টার দিকে এ হামলা ঘটে। এলাকাটি আবাসিক, আশপাশে কোনও কৌশলগত স্থাপনাও নেই।

ইসরায়েল বলছে, ইরান ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করেছে। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, ইরানি পাল্টা-হামলা ইসরায়েলের বড় পরিসরের সামরিক অভিযানের জবাব।

এ ঘটনায় ইসরায়েলজুড়ে মনোভাবের পরিবর্তন স্পষ্ট। বহু ইসরায়েলি বিশ্বাস করতেন, তাদের উচ্চক্ষমতাসম্পন্ন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি নিরাপত্তা দিতে সক্ষম। কিন্তু ইরানের পাল্টা হামলার পর সেই আস্থা নড়বড়ে হয়ে গেছে।

কর্তৃপক্ষ বলছে, তাদের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা এখনও শক্তিশালী, তবে ‘শতভাগ নিখুঁত’ নয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এই হামলা ইসরায়েলিদের মনস্তত্ত্বে বড় ধাক্কা দিয়েছে—কেবল ক্ষয়ক্ষতির জন্য নয়, নিরাপত্তাবোধেরও অবসানের জন্য।

সূত্র: বিবিসি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান