ইরান-ইসরায়েল সংঘাত

দ. চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে মার্কিন বিমানবাহী রণতরী

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৫, ০০:১০আপডেট : ১৭ জুন ২০২৫, ০০:১০

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তাপ বাড়তে থাকায় দক্ষিণ চীন সাগর ত্যাগ করে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজ। সোমবার সকালে মেরিন ট্রাফিক নামের জাহাজে নজরদারির চালানোর ওয়েবসাইটের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দুটি সূত্র জানিয়েছে, প্রথম পরিকল্পনা ছিল চলতি সপ্তাহেই ভিয়েতনামের দানাং শহরে নোঙর করবে ইউএসএস নিমিটজ। তবে ২০ জুনের নির্ধারিত আনুষ্ঠানিক সংবর্ধনা বাতিল করা হয়েছে।

এক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের হ্যানয় দূতাবাস জানিয়েছে, জরুরি সামরিক কার্যক্রমের কারণে রণতরীর দানাং সফর বাতিল করা হয়েছে।

এ বিষয়ে দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

ইউএস প্যাসিফিক ফ্লিটের ওয়েবসাইট অনুযায়ী, গত সপ্তাহে নিমিটজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেছিল। এটিকে যুক্তরাষ্ট্রের রুটিন উপস্থিতি হিসেবে বিবেচনা করা হয়।

মেরিন ট্রাফিকের সর্বশেষ তথ্য বলছে, সোমবার সকালে নিমিটজ রণতরী পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। এই রণতরীর গন্তব্য মধ্যপ্রাচ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, যা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদারের ইঙ্গিত দিচ্ছে।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের