খামেনিকে সাদ্দাম হোসেনের পরিণতির হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৫, ১৮:৪৯আপডেট : ১৭ জুন ২০২৫, ২২:৪৫

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘সাদ্দাম হোসেনের মতো পরিণতির’ হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। মঙ্গলবার সকালে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এই হুঁশিয়ারি দেন। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে কাৎজ বলেন, ইরানের এই স্বৈরাচারী নেতা যেন ভুলে না যান প্রতিবেশী এক দেশের স্বৈরশাসকের পরিণতি। যিনি একসময় ইসরায়েলের বিরুদ্ধে একই পথে হাঁটতে গিয়েছিলেন।

তিনি পরোক্ষভাবে ২০০৩ সালে মার্কিন অভিযানে ক্ষমতাচ্যুত ও পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইরাকি নেতা সাদ্দাম হোসেনের কথা উল্লেখ করেন।

কাৎজ জানান, একদিন আগে ইরানের রাজধানী তেহরানে ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারকারী সংস্থা আইআরআইবির সদর দফতরে ইসরায়েল হামলা চালিয়েছে। তিনি বলেন, প্রচারণা ও উসকানির এই কেন্দ্রের বিরুদ্ধে আমরা অভিযান চালিয়েছি। আজও তেহরানে শাসকগোষ্ঠী ও সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা চালানো হবে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, তেহরানবাসীকে আইডিএফ মুখপাত্রের পার্সিয়ান ভাষায় দেওয়া নির্দেশনা অনুযায়ী নিজ নিজ এলাকাগুলো ছেড়ে সরে যেতে বলছি। এটি তাদের নিজের নিরাপত্তার স্বার্থেই।

গত সপ্তাহ থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে চলেছে। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের সামরিক ও শাসকগোষ্ঠী সম্পর্কিত স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে।

অন্যদিকে ইরান বলছে, এসব হামলায় অসংখ্য বেসামরিক মানুষ হতাহত হচ্ছেন এবং ইসরায়েল যুদ্ধাপরাধ করছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি