ইরানে আমি হামলা করতে পারি, নাও করতে পারি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৫, ২০:৫৩আপডেট : ১৮ জুন ২০২৫, ২২:০৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানকে নিয়ে কঠোর অবস্থানের কথা জানালেন। তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা করবেন কিনা- এমন প্রশ্নের জবাব স্পষ্ট না করলেও তিনি বলেন, আমি করতে পারি, নাও করতে পারি। কেউ জানে না আমি কী করবো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বুধবার হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানকে আমি ৬০ দিনের একটা সময়সীমা দিয়েছিলাম চুক্তিতে আসার জন্য। তারা তা করেনি। সময়সীমা শেষ হতেই ইসরায়েল হামলা করলো। সেটি ছিল দারুণ এক আঘাত। প্রথম রাতেই সব শেষ হয়ে গেছে। এটি আর চালিয়ে যাওয়ার মতো ছিল না।

ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েলি হামলার পর ইরান পুরোপুরি প্রতিরক্ষাহীন হয়ে পড়েছে। তিনি বলেন, তাদের কোনও কার্যকর আকাশ প্রতিরক্ষা নেই। তারা এখন আলোচনায় বসতে চায়। এমনকি হোয়াইট হাউজে আসারও প্রস্তাব দিয়েছে।

তবে ট্রাম্প স্পষ্ট করেছেন, আলোচনার দরজা হয়তো আর খোলা নেই। তিনি বলেছেন, এখন কথা বলার সময় নয়। অনেক দেরি হয়ে গেছে। আমি এখন শুধু একটাই জিনিস চাই—ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ।

ট্রাম্প আরও বলেন, তারপর আমরা ওদের সব পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেবো।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফোনালাপ নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি তাকে বলেছি চালিয়ে যাও।

নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্প বলেন, ভালো মানুষ, ভালো কাজ করছে। তবে নিজ দেশের কাছ থেকেই সে খুব অন্যায় আচরণের শিকার হয়েছে।

গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার পারস্পরিক সমন্বয়ে ইরানের বিরুদ্ধে তীব্র সামরিক তৎপরতা শুরু হয়। ১৩ জুন রাতে ইসরায়েল বড় ধরনের বিমান হামলা চালায় ইরানে। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েল।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী