ইরানের কুদস ফোর্সের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২৫, ১৪:৪২আপডেট : ২১ জুন ২০২৫, ১৪:৪২

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে হামলা চালিয়ে ইরানের এক শীর্ষ কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যা করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ শনিবার এ কথা জানিয়েছেন। তবে ইরানের কোনও বাহিনী আনুষ্ঠানিকভাবে ইজাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের কোমে হামলার টার্গেট ছিলেন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের বিদেশি শাখার ফিলিস্তিনি শাখার কমান্ডার মুহাম্মদ সাঈদ ইয়াজিদি।

কাৎজ বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর আগে হামাসকে অর্থ ও অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিলেন এই সাঈদ ইজাদি।

তিনি এক বিবৃতিতে বলেন, এটা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও বিমান বাহিনীর একটি বড় অর্জন। নিহত ও জিম্মিদের ন্যায়বিচার দেয়া গেছে। ইসরায়েলের দীর্ঘ হাত তার সব শত্রু পর্যন্ত পৌঁছে যাবে।

ইজাদি ছিলেন ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের সদস্য। এই ফোর্স ইরানের আইআরজিসি’র কোর বাহিনীর একটি শাখা। এটি মূলত বিদেশে অভিযান পরিচালনা করে। বিশেষ করে ইরানের মিত্রদের সহায়তা দেয়।

সূত্র: বিবিসি বাংলা

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের