ইসরায়েলের সঙ্গে যুদ্ধ

নতুন প্রতিরক্ষা কাউন্সিল গঠন করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২৫, ১৩:৩১আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১৩:৩১

জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংক্ষিপ্ত বিমানযুদ্ধের পর,জাতীয় প্রতিরক্ষা কাউন্সিল গঠনের অনুমোদন দিয়েছে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রবিবার (৩ আগস্ট) নতুন এ প্রতিরক্ষা কাউন্সিল গঠনের অনুমতি দেওয়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় জানিয়েছে,নতুন প্রতিরক্ষা সংস্থা প্রতিরক্ষা পরিকল্পনাগুলো পর্যালোচনা করবে এবং কেন্দ্রীভূত উপায়ে ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির কাজ করবে।

এই প্রতিরক্ষা কাউন্সিলের সভাপতি থাকবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এতে থাকবেন সরকারের তিনটি শাখার প্রধান, সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারগণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহও অন্তর্ভুক্ত থাকবে।

ইরানের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েল থেকে আসা হুমকি এখনও বিদ্যমান এবং তা অবমূল্যায়ন করা উচিত নয়।

এর জেরেই এবার এই প্রতিরক্ষা কাউন্সিল গঠন হচ্ছে বলে মনে করা হচ্ছে।

কারণ জুনে ইসরায়েলের সঙ্গে বিমান যুদ্ধ ছিল ১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে যুদ্ধের পর ইরানের সবচেয়ে গুরুতর সামরিক চ্যালেঞ্জ।  

/এস/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম