গাজা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির জন্য তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, এই সপ্তাহে একাধিক মুসলিম দেশের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধের অবসানের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তিনি । ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প জোর দিয়ে বলেছেন, একটি সফল চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত এই আলোচনা অব্যাহত থাকবে। ইসরায়েল ও ফিলিস্তিনি হামাস যোদ্ধারা এ আলোচনার ব্যাপারে অবগত রয়েছে।

ট্রাম্প লিখেছেন, গত চার দিন ধরে নিবিড় আলোচনা চলছে। একটি সফল চুক্তি সম্পন্ন করার জন্য যতদিন প্রয়োজন ততদিন তা চলবে। এই অঞ্চলের সব দেশই এতে জড়িত।

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, ট্রাম্প ওই নেতাদের কাছে ২১ দফা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা পেশ করেছেন।

ট্রাম্প যুদ্ধের দ্রুত অবসানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে আট মাস পার হলেও কোনও সমাধান মেলেনি। তার মেয়াদ শুরু হয়েছিল ইসরায়েল ও হামাসের মধ্যে দুই মাসব্যাপী যুদ্ধবিরতি দিয়ে, যা শেষ হয় গত ১৮ মার্চ ইসরায়েলি হামলায় ৪০০ ফিলিস্তিনি নিহত হওয়ার পর।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এ সপ্তাহে বলেছেন, গাজা নিয়ে শিগ্‌গিরই কোনও অগ্রগতি হতে পারে, যদিও উপকূলীয় এ ভূখণ্ডে ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে।

ক্ষুধার্ত ফিলিস্তিনিদের, বিশেষত শিশুদের ছবি, গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বৈশ্বিক ক্ষোভ সৃষ্টি করেছে। এসব হামলায় কয়েক দশ হাজার মানুষ নিহত হয়েছে এবং গাজার পুরো জনগোষ্ঠী অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। একাধিক মানবাধিকার বিশেষজ্ঞ, গবেষক ও জাতিসংঘের এক তদন্ত বলছে, এটি গণহত্যার শামিল।

/এস/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী