সৌদি আরবে এক সপ্তাহে গ্রেফতার ১৮ হাজার অবৈধ প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২৫, ২০:১১আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ২২:৪৬

সৌদি আরবের নিরাপত্তা বাহিনী গত এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ১৮ হাজার ৬৭৩ জনকে গ্রেফতার করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এই গ্রেফতার অভিযান চালানো হয়। এতে অংশ নেয় নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখা এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১০ হাজার ৬৭৩ জন আবাসন আইনের, ৪ হাজার ১৭৮ জন শ্রম আইনের এবং ৩ হাজার ৮২২ জন সীমান্ত নিরাপত্তা আইনের লঙ্ঘনকারী।

অভিযান চলাকালে ২৫ হাজার ৪৭৮ জনকে তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য। ২ হাজার ১৩৯ জনকে দেশে ফেরার প্রস্তুতির প্রক্রিয়ায় পাঠানো হয়েছে এবং ইতোমধ্যে ১১ হাজার ৫৪৪ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।

এ সময় ১ হাজার ৪৭৯ জনকে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়। এর মধ্যে ৫৯ শতাংশ ইয়েমেনি, ৪০ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্য দেশের নাগরিক। অন্যদিকে, অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার সময় ৫২ জনকে আটক করা হয়।

অভিযানে আরও ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে যারা অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা কাজের সুযোগ দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমানে ৩১ হাজার ১৫ জন প্রবাসীর (যার মধ্যে ২৯ হাজার ১৭২ জন পুরুষ ও ১ হাজার ৮৪৩ জন নারী) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অবৈধভাবে কাউকে সৌদিতে প্রবেশে সহায়তা করে, পরিবহন বা আশ্রয় দেয় কিংবা অন্য কোনও সেবা প্রদান করে, তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। এছাড়া ব্যবহৃত যানবাহন বা বাড়ি বাজেয়াপ্ত করা হবে।

মন্ত্রণালয় জনগণকে আহ্বান জানিয়েছে, এ ধরনের কোনও আইন লঙ্ঘনের তথ্য থাকলে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে কল করে জানানোর জন্য।

সূত্র: সৌদি গ্যাজেট

/এএ/এমওএফ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী