জীবিত ২০ জিম্মির সবাইকে মুক্তি দিয়েছে হামাস: আইডিএফ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১৫:০১ আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৫:৫৪

গাজায় বন্দি থাকা জীবিত ২০ জিম্মির সবাইকে মুক্তি দিয়েছে হামাস। দ্বিতীয় ধাপে ১৩ ইসরায়েলি জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ)। এর আগে স্থানীয় সময় সোমবার (১৩ অক্টোবর) সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মুক্তি পাওয়া ৭ জিম্মি এরই মধ্যে দক্ষিণ ইসরায়েলের প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্রে পৌঁছেছেন। বাকী ১৩ জিম্মি ইসরায়েলের পথে আছেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

এই জিম্মিদের ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার সময় ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে অপহরণ করেছিল হামাস।  মুক্তিপ্রাপ্তদের মধ্যে যমজ ভাই জিভ এবং গালি বারম্যানও আছেন। সকালে তাদেরকে গাজায় একসঙ্গে দেখা গেছে।

হামাসের সঙ্গে জিম্মি বিনিময় চুক্তির অংশ হিসেবে, ওফার কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসের দৃশ্য দেখা গেছে, যাদের ইসরায়েল মুক্তি দিচ্ছে।

জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ২৫০ ফিলিস্তিনি বন্দি এবং ১,৭০০ জনেরও বেশি আটক ব্যক্তিকে মুক্তি দেবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইসরায়েলে অবস্থান করছেন এবং তিনি অল্পক্ষণের মধ্যেই ইসরায়েলি সংসদে ভাষণ দেবেন — যা সরাসরি সম্প্রচারিত হচ্ছে। বিশ্বনেতাদের সঙ্গে এক শান্তি সম্মেলনে অংশ নিতে এরপর তিনি মিসরে যাবেন।  

/এস/
সম্পর্কিত
আটক বা গ্রেফতার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি
ফের পেছালো ফিলিস্তিনের নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত আব্বাসের
জেলেনস্কি যথেষ্ট করছেন না, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট প্রয়োজন: ট্রাম্প
সর্বশেষ খবর
সমান সুযোগে এগিয়ে যাক প্রতিটি কন্যাশিশু
সমান সুযোগে এগিয়ে যাক প্রতিটি কন্যাশিশু
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
ফাহামিদুলের নতুন ঠিকানা ইতালির আরেক ক্লাবে
ফাহামিদুলের নতুন ঠিকানা ইতালির আরেক ক্লাবে
আইএমএফের শর্ত মানবে না সরকার, বিকল্প অর্থায়নের খোঁজ—ব্যাংককে বড় পরীক্ষা বাংলাদেশের
আইএমএফের শর্ত মানবে না সরকার, বিকল্প অর্থায়নের খোঁজ—ব্যাংককে বড় পরীক্ষা বাংলাদেশের
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল