গাজা যুদ্ধের তদন্ত বন্ধে ইসরায়েলি আবেদন খারিজ করলো আইসিসি

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ২৩:২৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ২৩:২৯

গাজা যুদ্ধের তদন্ত বন্ধে ইসরায়েলের আবেদন খারিজ করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সোমবার আদালতের আপিল বিভাগ ইসরায়েলের করা একাধিক আইনি চ্যালেঞ্জের মধ্যে সর্বশেষ এই আবেদনটি নাকচ করে দেয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আইসিসির আপিল বিচারকেরা নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রেখেছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী, আদালতের এখতিয়ারভুক্ত অপরাধের তদন্তে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পরের ঘটনাগুলোকেও অন্তর্ভুক্ত করা যাবে। এর ফলে গাজা যুদ্ধে সংঘটিত বলে অভিযোগ করা অপরাধের তদন্ত অব্যাহত থাকবে।

এই রায়ের ফলে গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানাও বহাল থাকছে।

ইসরায়েল বরাবরই নেদারল্যান্ডসের হেগভিত্তিক এই আদালতের এখতিয়ার স্বীকার করে না। দেশটি গাজায় যুদ্ধাপরাধের অভিযোগও অস্বীকার করে আসছে। ইসরায়েল বলছে, ৭ অক্টোবরের হামলার পর হামাসকে নির্মূল করতেই তারা গাজায় সামরিক অভিযান চালাচ্ছে।

এর আগে আইসিসি হামাস নেতা ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধেও যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তবে তার মৃত্যুর বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার পর সেই পরোয়ানা প্রত্যাহার করা হয়।

গাজা সংঘাতে গত ১০ অক্টোবর একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও তত দিনে অবকাঠামোগতভাবে ব্যাপক ধ্বংসের মুখে পড়ে উপত্যকাটি। সেখানে বসবাসের পরিস্থিতি এখনও ভয়াবহ। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, যেগুলো জাতিসংঘ নিয়মিতভাবে উদ্ধৃত করে থাকে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৬৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আইসিসির এই রায় ইসরায়েলের করা একাধিক আইনি চ্যালেঞ্জের মাত্র একটি বিষয়ে প্রযোজ্য। আদালতের এখতিয়ার ও ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা নিয়ে অন্যান্য চ্যালেঞ্জের বিষয়ে কবে সিদ্ধান্ত আসবে, সে বিষয়ে এখনও কোনও সময়সূচি জানানো হয়নি।

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী