দক্ষিণ সিরিয়ার গ্রামে ইসরায়েলি সেনার অনুপ্রবেশ, সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৬, ১৪:৪৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৪:৪৭

দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের গ্রামাঞ্চলের সাইদা আল-গোলান গ্রামে মঙ্গলবার (৬ জানুয়ারি) ১২টি ইসরায়েলি সামরিক যান প্রবেশ করেছে। বাশার আল-আসাদের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ার ভূখণ্ডে তাদের দখলদারত্ব বৃদ্ধি করেছে ও অসংখ্য অভিযান পরিচালিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।  

আল-জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা গ্রামাঞ্চলের সাইদা আল-গোলান গ্রামে বারোটি ইসরায়েলি সামরিক যান প্রবেশ করেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি সেনা এই আক্রমণ চালিয়াছে, যা সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন। এমন এক সময়ে এ তথ্য এলো যখন যুক্তরাষ্ট্রের সমন্বয় ও মধ্যস্থতায় ফ্রান্সের  রাজধানী প্যারিসে ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে সিরিয়ার একটি প্রতিনিধিদল নতুন দফা আলোচনা করছে।

দীর্ঘদিনের সিরীয় নেতা বাশার আল-আসাদের পতনের পর থেকে ইসরায়েল গোলান মালভূমির বাইরে সিরীয় ভূখণ্ডে দখল আরও সম্প্রসারিত করেছে এবং দক্ষিণ সিরিয়ায় একের পর এক অভিযান ও বোমাবর্ষণ চালিয়েছে।

গত কয়েক মাস ধরে ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই দক্ষিণ সিরিয়ায়, বিশেষ করে কুনেইত্রা গভর্নরেটে, অনুপ্রবেশ চালাচ্ছে। এসব অভিযানে গ্রেপ্তার, চেকপোস্ট স্থাপন এবং জমিতে বুলডোজার ব্যবহার করার ঘটনা ঘটছে, যা স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও অস্থিরতা সৃষ্টি করেছে বলে জানা গেছে। 

/এসএসএস/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ