সিরিয়ায় আইএসের বিভিন্ন স্থাপনায় মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১১:১৭

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) এর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনী। ডিসেম্বর মাসে মার্কিন সেনাদের ওপর প্রাণঘাতী হামলার পর ‘অপারেশন হকআই স্ট্রাইক’ আরও জোরদার করার অংশ হিসেবে এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবরটি জানিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, আপনি যদি আমাদের সেনাদের ক্ষতি করেন, তাহলে আমরা আপনাকে খুঁজে বের করবো এবং পৃথিবীর যেখানেই থাকুন না কেন, হত্যা করবো। বিচার এড়াতে যতই চেষ্টা করুন, তা কাজে আসবে না।”

কর্মকর্তারা জানান, অভিযানে ৩৫টির বেশি লক্ষ্যবস্তুতে ৯০টিরও বেশি প্রিসিশন অস্ত্র নিক্ষেপ করা হয়। এই অভিযানে ২০টির বেশি যুদ্ধবিমান ও ড্রোন অংশ নেয়। এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের এফ–১৫ই, এ–১০, এসি–১৩০জে ও এমকিউ–৯ ড্রোন, পাশাপাশি জর্ডানের এফ–১৬ যুদ্ধবিমান।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আইএসের হামলার জবাব দিতে বর্তমান প্রশাসনের কঠোর অবস্থানের কথা জোর দিয়ে উল্লেখ করে অভিযানের ঘোষণা দিতে গিয়ে বলেছিলেন, “এটি কোনো যুদ্ধের সূচনা নয়, এটি প্রতিশোধের ঘোষণা। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র তার জনগণকে রক্ষায় কখনোই দ্বিধা করবে না, কখনো পিছুও হটবে না।”

গত ডিসেম্বর পালমিরায় আইএসের এক অতর্কিত হামলায় দুই মার্কিন সেনা ও একজন বেসামরিক দোভাষী নিহত হওয়ার পর ট্রাম্প প্রশাসন প্রথম ‘অপারেশন হকআই স্ট্রাইক’ ঘোষণা করে। এরপর থেকে যুক্তরাষ্ট্র মোট ১১টি অভিযান চালিয়েছে, যাতে প্রায় ২৫ জন আইএস সদস্য নিহত বা আটক হয়েছে।

এর আগে ১৯ ডিসেম্বর মার্কিন বাহিনী জর্ডানের সশস্ত্র বাহিনীর সঙ্গে যৌথভাবে বড় ধরনের একটি হামলা চালিয়েছে। ওই অভিযানে মধ্য সিরিয়ার বিভিন্ন এলাকায় ৭০টির বেশি লক্ষ্যবস্তুতে শতাধিক নিখুঁত অস্ত্র নিক্ষেপ করা হয়।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের শাসনের পতনের মাধ্যমে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটলেও সিরিয়ার পরিস্থিতি এখনো অস্থির রয়েছে। আহমেদ আল-শারার নেতৃত্বাধীন নতুন সরকারকে বিশেষত দেশের উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীসহ ইসলামিক স্টেটের (আইএস) নানা তৎপরতার মোকাবিলা করতে হচ্ছে।

/এমবিএম/
সম্পর্কিত
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
সর্বশেষ খবর
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ