গাজায় ইসরায়েলি হামলায় হামাস-ইসলামিক জিহাদের শীর্ষ নেতাসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৬, ০৮:৫১আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:১৯

গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামাসের সশস্ত্র শাখার একজন জ্যেষ্ঠ নেতা, একজন হামাস পুলিশ সদস্য এবং ইসলামিক জিহাদ গোষ্ঠীর একজন শীর্ষ নেতা রয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এমনটাই দাবি করেছেন গাজা উপত্যকার স্থানীয় সূত্র । ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় চিকিৎসক ও বাসিন্দারা জানিয়েছেন, নুসাইরাতে ইসলামিক জিহাদের জ্যেষ্ঠ সদস্য আশরাফ আল খাতিব নিহত হন। গাজা শহরে এক হামাস পুলিশ সদস্যের মৃত্যু হয়। এছাড়া হামাসের একটি সূত্র জানিয়েছে, দেইর আল-বালাহ এলাকায় দিনের শুরুতেই স্থানীয় কমান্ডার মোহাম্মদ আল-হোলি নিহত হন। এছাড়াও নিহতদের মধ্যে একজন ১৬ বছর বয়সী কিশোরও রয়েছেন।

হামাস আল-হোলি পরিবারের ওপর হামলার নিন্দা জানিয়ে বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সংঘাত নতুন করে উসকে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। বিবৃতিতে মোহাম্মদ আল-হোলির নাম বা তার ভূমিকার কথা উল্লেখ করা হয়নি।

রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, এ ঘটনায় মন্তব্যের জন্য ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে অনুরোধ জানানো হলেও তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, এই হামলাগুলো এমন এক সময়ে ঘটেছে, যখন যুক্তরাষ্ট্র বুধবার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়েছে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ইসরায়েল ও হামাস পরস্পরকে দোষারোপ করে আসছে। অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত ৪০০ এর বেশি ফিলিস্তিনি এবং তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে।

/এসএসএস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী