আলেপ্পোর পূর্বাঞ্চল সিরীয় সেনাদের নিয়ন্ত্রণে, কুর্দিদের প্রস্থান

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৬, ২২:৪৯ আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ২২:৪৯

সিরিয়ার আলেপ্পো শহরের পূর্বাঞ্চলীয় এলাকাগুলো থেকে কুর্দি যোদ্ধাদের প্রত্যাহার শুরু হওয়ার পর সেখানে সিরীয় সরকারি বাহিনী প্রবেশ করতে শুরু করেছে। মার্কিন কর্মকর্তাদের মধ্যস্থতায় আলোচনা এবং কুর্দিদের অধিকার ও স্বীকৃতি প্রদানের বিষয়ে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা’র প্রতিশ্রুতির প্রেক্ষিতে শনিবার কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধারা ওই এলাকা ছাড়তে শুরু করেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবরটি জানিয়েছে।

সিরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “সেনাবাহিনী ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চলে প্রবেশ শুরু করেছে এবং দেইর হাফের এলাকার ওপর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।” একই সঙ্গে মাইন ও অবিস্ফোরিত যুদ্ধাস্ত্র না সরানো পর্যন্ত বেসামরিক নাগরিকদের ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আশপাশের এলাকাগুলো নিরাপদ করতে অভিযান অব্যাহত থাকবে।

সরাসরি প্রত্যক্ষদর্শীরা আলেপ্পো থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত দেইর হাফের-এ সিরীয় সেনাদের প্রবেশ করতে দেখেছেন। এর আগে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) ইউফ্রেটিস নদীর পূর্ব দিকে সরে যাওয়ার ঘোষণা দেয়। গত সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সৃষ্ট উত্তেজনা নিরসনে মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গৃহযুদ্ধ এবং ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ের সময় থেকেই সিরিয়ার তেল-সমৃদ্ধ উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিশাল অংশ কুর্দিদের নিয়ন্ত্রণে ছিল। ২০২৪ সালের শেষের দিকে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর, নতুন প্রেসিডেন্ট আল-শারা কুর্দি সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে মূলধারায় একীভূত করার অঙ্গীকার করেছিলেন। তবে সেসব এখনো বাস্তবায়িত না হওয়ার অভিযোগ রয়েছে।

/এমবিএম/
সম্পর্কিত
কেন হারলো ট্রাম্পের রিপাবলিকানরা: ভ্যান্স বললেন, ‘ইরান যুদ্ধের কারণে’
ডেমোক্র্যাটরা কি ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে পারবে?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কেন হারলো ট্রাম্পের রিপাবলিকানরা: ভ্যান্স বললেন, ‘ইরান যুদ্ধের কারণে’
কেন হারলো ট্রাম্পের রিপাবলিকানরা: ভ্যান্স বললেন, ‘ইরান যুদ্ধের কারণে’
নিহত তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাহিদের
নিহত তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাহিদের
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র ইস্যু বন্ধ
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র ইস্যু বন্ধ
মেজর আখতারুজ্জামানের ছেলেকে নিজ এলাকায় ছুরিকাঘাত
মেজর আখতারুজ্জামানের ছেলেকে নিজ এলাকায় ছুরিকাঘাত
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন