অবশেষে সিরিয়ায় যুদ্ধবিরতিতে রাজি সরকার ও কুর্দিরা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬, ১৮:২৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৮:২৭

প্রায় দুই সপ্তাহের সংঘর্ষের পর কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএফ) সঙ্গে তাৎক্ষণিক দেশব্যাপী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া। রাষ্ট্রের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা এবং এসডিএফ ইউনিটগুলোকে জাতীয় প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, এই চুক্তির মাধ্যমে আল-হাসাকা, দেইর ইজোর ও রাক্কা প্রদেশে আবারও সরকারি কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তিনি আরও জানান, এই সমঝোতা দেশটির স্থিতিশীলতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দামেস্কে অনুষ্ঠিত আলোচনার পর যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এটিকে ঐক্যবদ্ধ সিরিয়া গঠনের পথে অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

এই যুদ্ধবিরতি একটি ১৪ দফা চুক্তির অংশ। এর আওতায় যাচাই-বাছাই শেষে এসডিএফের যোদ্ধাদের সিরিয়ার প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একীভূত করা হবে। একই সঙ্গে বেসামরিক প্রশাসন, সীমান্ত পারাপার কেন্দ্র, তেল ও গ্যাস স্থাপনা এবং ইসলামিক স্টেট সংশ্লিষ্ট বন্দি ও তাদের পরিবারের জন্য ব্যবহৃত আটককেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নেবে দামেস্ক।

টেলিভিশনে দেওয়া ভাষণে এসডিএফ কমান্ডার মাজলুম আবদি চুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহত্তর যুদ্ধ এড়াতেই যুদ্ধবিরতি জরুরি ছিল। কুর্দি গণমাধ্যমকে তিনি জানান, সাম্প্রতিক লড়াই এসডিএফের ওপর আরোপিত হয়েছিল এবং সংগঠনটি তাদের রাজনৈতিক ও প্রশাসনিক অর্জন রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

চুক্তির আওতায় দামেস্ক আবারও কুর্দি জনগোষ্ঠীর সাংস্কৃতিক ও ভাষাগত অধিকার স্বীকৃতির অঙ্গীকার করেছে। এর মধ্যে কুর্দি ভাষাকে সরকারি মর্যাদা দেওয়া এবং কুর্দি নববর্ষকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণার বিষয়টি রয়েছে। পাশাপাশি ইসলামিক স্টেটবিরোধী যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন জোটে সিরিয়ার অংশগ্রহণ পুনর্ব্যক্ত করা হয়েছে।

সিরিয়ার গৃহযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের শক্ত সমর্থনে উত্তর-পূর্বাঞ্চলে স্বায়ত্তশাসিত প্রশাসন গড়ে তোলে কুর্দি-নেতৃত্বাধীন বাহিনী। দীর্ঘদিনের অচল আলোচনার পর এই চুক্তি হলো। এর আগে রাক্কা ও আশপাশের তেল স্থাপনায় সরকারি বাহিনী প্রবেশ করে। কৌশলগত এলাকা ও সম্পদের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে দামেস্কের ওপর চাপ বাড়ার প্রেক্ষাপটেই এই সমঝোতা হয়েছে বলে মনে করা হচ্ছে।

/এমবিএম/
সম্পর্কিত
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
সর্বশেষ খবর
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর, ২০২৬)
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ