কঠিন শর্তে ইরানের সঙ্গে আলোচনার প্রস্তাব ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৬, ১২:১১ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:২৬

ইরানের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করলেও কঠোর শর্ত জুড়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু কর্মসূচি এবং সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করার শর্তে ইরানের সঙ্গে আলোচনায় বসবেন ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটনের কেনেডি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি। তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, গত কয়েক দিনে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে এবং আমি আরও আলোচনা করার পরিকল্পনা করছি। বর্তমানে একটি বড় ও শক্তিশালী মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হচ্ছে, তবে আশা করা হচ্ছে, এগুলো ব্যবহার করার প্রয়োজন পড়বে না।

ইরানের প্রতি নিজের বার্তা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেছেন, আমি তাদের দুটি কথা বলতে চাই। এক, পরমাণু অস্ত্র তৈরি বন্ধ করুন; দুই, বিক্ষোভকারীদের হত্যার বিষয়টি বন্ধ করুন।

সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রসাশন সামরিক হামলার বিকল্প বিষয়গুলো নিয়ে চিন্তা করছে। এর মধ্যে ইরানের ভেতরে নির্দিষ্ট স্থাপনায় হামলা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ক্ষমতা দুর্বল করার মতো পদক্ষেপও থাকতে পারে।

উল্লেখ্য, সামরিক প্রস্তুতির অংশ হিসেবে বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন ও অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান আরব সাগরে মোতায়েন করা হয়েছে। মার্কিন সেনাদের রক্ষায় অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানো হয়েছে  বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

/এসএসএস/
সম্পর্কিত
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
আয়ারল্যান্ডে ২৩ বছর ধরে থাকা বাংলাদেশি ট্যাক্সিচালককে শর্তসাপেক্ষে মুক্তি 
ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
সর্বশেষ খবর
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত