গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত অন্তত ২৭

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৬, ২১:৫৮ আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ২৩:০৯

ফিলিস্তিনের গাজা উপত্যকায় কয়েক সপ্তাহের মধ্যে শনিবার সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় পুলিশ স্টেশন, বাড়ি এবং তাবু লক্ষ্যবস্তু করা হয়। এ হামলায় তিন শিশুসহ কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

গাজার চিকিৎসক ও পুলিশ জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে শেখ রাদওয়ান পুলিশ স্টেশনে ইসরায়েলি যুদ্ধবিমানের বোমা হামলায় ১০ জন পুলিশ কর্মকর্তা ও বন্দী নিহত হয়েছেন। হামাস-নিয়ন্ত্রিত পুলিশ জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে আরও হতাহতের সন্ধান করছে।

স্থানীয় কর্মকর্তারা আরও জানিয়েছেন, অন্যান্য বিমান হামলা উত্তর-মধ্য গাজার অন্তত দুটি বাড়ি এবং দক্ষিণে খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়দানকারী একটি তাঁবু শিবিরে আঘাত হানা হয়েছে।

গাজা সিটির ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি বহুতল ভবনের একটি অ্যাপার্টমেন্ট আগুনে পুড়ে কালো হয়ে গেছে, দেয়ালগুলো ধ্বংসপ্রাপ্ত এবং ভবনের ভেতরে ও বাইরে রাস্তাজুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাস ও সহযোগী ইসলামী জিহাদের কমান্ডার ও স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। তাদের দাবি, শুক্রবার দক্ষিণ গাজার রাফাহে একটি সুড়ঙ্গ থেকে আটজন বন্দুকধারী বেরিয়ে আসার ঘটনার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়। এ সময় তিনজন নিহত হন এবং হামাসের এক স্থানীয় কমান্ডারকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে হামাস কোনও মন্তব্য করেনি। 

উল্লেখ্য, যুদ্ধবিরতির পরও উভয় পক্ষের সহিংসতা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইসরায়েলি হামলায় ৫০০ এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক। পাল্টা হামলায় ফিলিস্তিনি যোদ্ধারা চারজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। এদিকে যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে শান্তি চুক্তির পরবর্তী ধাপে এগোতে চাপ দিচ্ছে, যেখানে হামাসের অস্ত্র ত্যাগ, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েনের মতো বিষয় রয়েছে।

 

/এসএসএস/
সম্পর্কিত
ক্যান্সার জয় করে ভ্যাটিকানে ফিরলেন পোপ লিও
আয়ারল্যান্ডে ২৩ বছর ধরে থাকা বাংলাদেশি ট্যাক্সিচালককে শর্তসাপেক্ষে মুক্তি 
ফের রণক্ষেত্র ফ্রান্স, পুলিশের সঙ্গে সংঘর্ষ
সর্বশেষ খবর
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী