বিক্ষোভে নিহত প্রায় ৩ হাজার জনের নাম প্রকাশ করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১

ইরানে সম্প্রতি বিক্ষোভে নিহতদের নাম প্রকাশ করেছে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়। রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের শেষদিকে শুরু হওয়া বিক্ষোভে নিহত প্রায় তিন হাজার মানুষের মধ্যে ২,৯৮৬ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই প্রতিবেদন প্রকাশ প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার নীতির  অংশ। বিবৃতিতে আরও বলা হয়েছে, সম্প্রতি ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তারা সবাই এই দেশের সন্তান। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান মানবজীবনকে কেবল রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত কোনও সংখ্যা হিসেবে দেখে না। বরং প্রতিটি নিহত ব্যক্তিকে একটি পূর্ণাঙ্গ জীবন হিসেবে বিবেচনা করে। 

উল্লেখ্য, প্রেসিডেন্ট কার্যালয়ের প্রকাশিত তালিকায় নিহতদের মধ্যে সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ই রয়েছেন। তবে এখনও ১৩১ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পরিচয় নির্ধারণের কাজ চলমান রয়েছে।  

/এসএসএস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী