পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩০

বর্ধিত আঞ্চলিক উত্তেজনার মধ্যে আগামী সপ্তাহে জেনেভায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। শনিবার সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। 

সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামী সপ্তাহে জেনেভায় দ্বিতীয় দফা আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। দ্বিতীয় দফার আলোচনার আয়োজক আবারও ওমান হলেও বৈঠকের সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারির বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ অংশগ্রহণ করেন। এই আলোচনায় মধ্যপ্রাচ্যের শীর্ষ সামরিক কমান্ডারও প্রথমবারের মতো উপস্থিত ছিলেন।  

সম্প্রতি প্রথম দফার আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তার প্রশাসনের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে তেহরানের জন্য এটি খুবই কঠিন পরিস্থিতি সৃষ্টি করবে।

অন্যদিকে সম্প্রতি ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তারা পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে তারা স্পষ্টভাবে জানিয়েছে যে, ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আলোচনার মধ্যে যুক্ত করা হবে না।

/এসএসএস/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত