সংযুক্ত আরব আমিরাতে কারিগরি ত্রুটির কারণে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সশস্ত্র বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। সোমবার দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
এক সপ্তাহের বেশি সময় আগে শুরু হওয়া যুদ্ধে ইরান থেকে আমিরাতের দিকে ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় যখন নিরলস কাজ করে যাচ্ছে, ঠিক সেই সময়েই এই দুর্ঘটনার খবরটি এলো।
কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে থাকলেও এই দুর্ঘটনাটি কোনও সরাসরি লড়াই বা যুদ্ধের কারণে ঘটেনি, বরং ‘কারিগরি ত্রুটির’ কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
সূত্র: এপি









