মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ১২:১৭আপডেট : ১৮ মার্চ ২০২৬, ১২:১৭

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (১৮ মার্চ) দেশটির বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের বিচার বিভাগীয় সংবাদ সংস্থা মিজান জানায়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই ব্যক্তির নাম খোরোশ কায়ভানি। তার বিরুদ্ধে অভিযোগ ছিলো, তিনি মোসাদের কাছে ইরানের বিভিন্ন সংবেদনশীল স্থাপনার ছবি ও তথ্য পাচার করেছেন।

বিশ্বের যেসব দেশে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, ইরান সেগুলোর মধ্যে অন্যতম। দেশটিতে দীর্ঘ সময় ধরে রুদ্ধদ্বার শুনানির মাধ্যমে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। মানবাধিকার কর্মীদের দাবি, এসব বিচারে অভিযুক্তরা নিজেদের নির্দোষ প্রমাণ করার পূর্ণ সুযোগ পান না।

মানবাধিকার গোষ্ঠীগুলো সতর্ক করে বলেছে, গত জানুয়ারিতে দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভের পর থেকে ইরান ব্যাপকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা শুরু করতে পারে। এর আগে ওই বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতা চালায় ইরান সরকার, যাতে হাজার হাজার মানুষ নিহত এবং কয়েক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, আশির দশকে ইরাকের সঙ্গে আট বছরের যুদ্ধ পরবর্তী সময়ে ইরানে প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিলো।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী