মধ্যপ্রাচ্যে বিরল শক্তিশালী ঝড়ের পূর্বাভাস, টর্নেডো ও বন্যার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ২০:০২আপডেট : ২৫ মার্চ ২০২৬, ২০:০২

মধ্যপ্রাচ্যের জলবায়ুতে এক অভাবনীয় ও বিরল পরিবর্তনের আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। একটি শক্তিশালী ঝোড়ো ব্যবস্থার প্রভাবে আরব উপদ্বীপ ও পারস্য উপসাগরীয় অঞ্চলে ভয়াবহ বজ্রঝড়, টর্নেডো ও বিধ্বংসী শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে মরুভূমির বিশাল এলাকা প্লাবিত হতে পারে, যেখানে মাত্র তিন দিনেই পুরো এক বছরের সমান বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল নাগাদ ইরানের একাংশ থেকে দুবাই ও আবুধাবি পর্যন্ত এই ঝড়ের প্রভাব ছড়িয়ে পড়তে পারে। এতে প্রধান মহাসড়ক ও বিমানবন্দরগুলো তলিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝে এই দুর্যোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের ফলে উত্তর ওমান, দুবাই ও আবুধাবিতে ভারী বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি দিন দিন বাড়ছে। উদাহরণস্বরূপ, দুবাইয়ে বছরে গড়ে ৪ ইঞ্চি বৃষ্টিপাত হয়। অথচ এই সপ্তাহের শেষ নাগাদ সেখানে ৩ থেকে ৬ ইঞ্চি বৃষ্টি হতে পারে। এর আগে ২০২৪ সালের এপ্রিলে একই ধরনের বৃষ্টিপাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ২০০-এর বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছিল।

মরুভূমির বালু দ্রুত পানি শুষে নিতে পারে না বলে আবুধাবি থেকে দুবাই পর্যন্ত শহুরে এলাকায় আকস্মিক বন্যার শঙ্কা অনেক বেশি। এই অস্থিতিশীল আবহাওয়া এপ্রিলের শুরু পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

মধ্যপ্রাচ্যে বিরল শক্তিশালী ঝড়ের পূর্বাভাস, টর্নেডো ও বন্যার শঙ্কা

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে যা বুধবার বাগদাদের কাছে আরও শক্তিশালী হবে। এর সঙ্গে যুক্ত হবে বায়ুমণ্ডলের ওপরের স্তরের শক্তিশালী বায়ুপ্রবাহ। এই সিস্টেমের প্রভাবে মরুভূমিতে ঘূর্ণায়মান বজ্রঝড় তৈরি হতে পারে, যা থেকে টর্নেডো হওয়ার অত্যন্ত বিরল ঝুঁকি রয়েছে। এই ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত হতে পারে এবং ডিমের আকারের সমান বড় শিলাবৃষ্টি হতে পারে।

প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় কাতার ও মিসর ইতোমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। কাতারের শ্রম মন্ত্রণালয় নিয়োগকর্তাদের তাদের কর্মীদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার নির্দেশ দিয়েছে। অন্যদিকে, মিসরের শিক্ষা মন্ত্রণালয় বুধ ও বৃহস্পতিবার স্কুল বন্ধ ঘোষণা করেছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি বাড়িয়ে দিয়েছে।

/এএ/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম