কুয়েতের মিনা আল-আহমাদি শোধনাগারে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৬, ১৩:৩৪আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৩:৩৪

কুয়েতের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার মিনা আল-আহমাদিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। শুক্রবারের এই হামলায় স্থাপনাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) এক বিবৃতিতে হামলার খবর নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, শোধনাগারে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

পারস্য উপসাগরের উত্তর উপকূলে অবস্থিত তেলসমৃদ্ধ এই ছোট দেশটি এই হামলার জন্য সরাসরি ইরান এবং ইরাকে সক্রিয় ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়াদের দায়ী করেছে। চলমান যুদ্ধে এ নিয়ে অন্তত তিনবার মিনা আল-আহমাদি শোধনাগারটি হামলার শিকার হলো।

কুয়েতে বর্তমানে তিনটি তেল শোধনাগার চালু রয়েছে। দেশটির তেল উৎপাদনের জন্য এই শোধনাগারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শোধনাগার সচল না থাকলে তেল উত্তোলনের পর তা রাখার কোনও জায়গা থাকে না, ফলে বাধ্য হয়ে তেলের কূপগুলো বন্ধ করে দিতে হয়।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের